খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএল ম্যাচ বাতিল ঘোষণা।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) উপলক্ষে আজকের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুটি ম্যাচ বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রয়াত নেত্রীর স্মৃতিকে সম্মান জানাতে সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের আজকের খেলা অনুষ্ঠিত হবে না।
বিসিবি আরও জানিয়েছে, বাতিল হওয়া ম্যাচগুলোর নতুন সূচি শিগগিরই ঘোষণা করা হবে এবং ভক্ত ও সংশ্লিষ্ট দলের জন্য বিস্তারিত তথ্য সময়মতো জানানো হবে।

মতামত দিন