খালেদা জিয়ার স্মরণে গুলশান কার্যালয়ে শোক বই খুলবে বিএনপি।
নিজেস্ব প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে শোক প্রকাশের জন্য শোক বই খোলা হবে।
দলের মিডিয়া সেলের শায়রুল কবির খান জানান, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রথমবারের জন্য স্বাক্ষর গ্রহণ করা হবে।
এরপর বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৯টা এবং ১ জানুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শোক বইতে স্বাক্ষর করার সুযোগ থাকবে।
বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মতামত দিন