খালেদা জিয়ার মৃত্যুতে আওয়ামী লীগের ফেসবুক পেজে শোক প্রকাশ করেছেন শেখ হাসিনা।
নিজেস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রকাশিত এক পোস্টে জানানো হয়।
পোস্টে শেখ হাসিনা বলেন, “বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে আমি গভীর দুঃখ প্রকাশ করছি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান ছিল অসামান্য। তার চলে যাওয়া দেশের রাজনৈতিক পরিসরে এবং বিএনপির নেতৃত্বে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে।”
তিনি আরও বলেন, “আমি মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি। তার ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যান্য শোকাহত সদস্যদের প্রতি আমার সমবেদনা রইল। আশা করছি, মহান আল্লাহ তাদের এই শোক কাটিয়ে উঠতে সহায়তা করবেন।”


মতামত দিন