রাজনীতি
ছবি: সংগৃহীত

বেগম জিয়ার জানাজা বুধবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে:সালাহউদ্দিন।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি জানান, জানাজার পর তার দাফন সম্ভবত শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে, তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সম্পন্ন হবে।

খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর রুহের মাগফিরাত কামনা করা হচ্ছে এবং সবাইকে দোয়ার আহ্বান জানানো হয়েছে। মৃত্যুকালে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত ছিলেন।

জানাজা ও দাফনের বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে দল থেকে জানানো হবে।

মতামত দিন