রাজনীতি
ছবি: সংগৃহীত

শহীদ হাদির আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ (রমনা-মতিঝিল) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অংশ নিচ্ছেন।

সোমবার তিনি ১১-দলীয় জোটের পক্ষে মনোনয়নপত্র জমা দেন।

এর আগে নাসীরুদ্দীন ঢাকা-১৮ আসনের জন্যও দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

এ আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া সম্প্রতি দুর্বৃত্তের গুলিতে নিহত শহীদ শরিফ ওসমান বিন হাদিও নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলেন।

এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে বলে দেখা যাচ্ছে, কারণ ঢাকা-৮ আসনটি রাজধানীর গুরুত্বপূর্ণ অংশকে কেন্দ্র করে।

মতামত দিন