ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামী দলের আমির শফিকুর রহমানের মনোনয়ন জমা।
নিজেস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের আমির ডা. শফিকুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে দলের সিনিয়র নেতারা নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, আগারগাঁও থেকে ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলীর কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
এর আগে, ২৫ ডিসেম্বর দলটির একটি প্রতিনিধি দল শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ ২৯ ডিসেম্বর।
মতামত দিন