রাজনীতি
ছবি: সংগৃহীত

সবাই মিলে দেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান তারেক রহমানের।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার (২৯ ডিসেম্বর) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নেতাকর্মীদের উদ্দেশে দেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, “আজ আমাদের এখানে কোনো বড় অনুষ্ঠান নেই।

তাই যদি এখন রাস্তা বন্ধ রাখি, সাধারণ মানুষের চলাচলে সমস্যা হবে। আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব রাস্তা খোলা রাখার, যাতে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে।”

তারেক আরও বলেন, “আমরা ছোট ছোট কাজের মাধ্যমে দেশকে গড়ে তুলি। যেখানে যেখানে প্রয়োজন, ময়লা-আবর্জনা সরানো, রাস্তা পরিষ্কার রাখা—এসব কাজ করে দেশের উন্নয়নে অবদান রাখা সম্ভব। প্রত্যেকে যতটুকু পারি, দেশের জন্য সে ততটুকু করতে সচেষ্ট হই।”

এ সময় তিনি দলের পক্ষ থেকে তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্যও দোয়া কামনা করেন।

মতামত দিন