রাজনীতি
ছবি: সংগৃহীত

এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টিতে নতুন করে দলে যোগ দিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রাক্তন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিষয়টি সোমবার (২৯ ডিসেম্বর) দলের একাধিক শীর্ষ নেতা নিশ্চিত করেছেন।

দলের পক্ষ থেকে একই দিনে সন্ধ্যা ৬টায় বাংলামোটরস্থ এনসিপি কার্যালয়ে একটি জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত জানান, আসিফ মাহমুদ সজীব ওই সংবাদ সম্মেলনের সময় আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেবেন।

সংবাদ সম্মেলনে দলে তার অন্তর্ভুক্তি এবং রাজনৈতিক কার্যক্রমের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা হবে বলে সূত্রে জানা গেছে।

মতামত দিন