রাজনীতি
ছবি: সংগৃহীত

বেগম খালেদা জিয়া আইসিইউতে,দল ও পরিবার তাঁর জন্য দোয়া চেয়েছেন।

নিজেস্ব প্রতিবেদক:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার চিকিৎসা তত্ত্বাবধান করছেন মেডিকেল বোর্ড।

ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, দল ও পরিবার তাঁর জন্য দোয়া চেয়েছেন। খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘদিন হাসপাতালে থাকার কারণে তিনি হসপিটাল ওরিয়েন্টেড ইনফেকশনসহ অন্যান্য সমস্যা নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

রোববার রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে উপস্থিত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

মতামত দিন