রাজনীতি
ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হচ্ছেন। তার পক্ষে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মনোনয়নপত্র জমা দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক উপস্থিত ছিলেন।

এর আগে এই আসনে প্রার্থী হওয়ার খবর প্রকাশিত হলে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ থেকে সরে দাঁড়ান এবং ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নেন। পার্থ ২০০৮ সালের নির্বাচনে ভোলা-১ আসন থেকে বিএনপির সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

মতামত দিন