রাজনীতি
ছবি: সংগৃহীত

যশোর-৩ আসনে মনোনয়নপত্র নিলেন এনসিপির খালেদ জুয়েল।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন।

এই সময় অতিরিক্ত ডেপুটি কমিশনার (শিক্ষা ও আইসিটি) উপস্থিত থেকে খালেদ জুয়েলকে মনোনয়নপত্র তুলে দেন।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এনসিপির জেলা সমন্বয় কমিটির সদস্য, যুবশক্তির কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্য স্থানীয় নেতা। খালেদ জুয়েল জানিয়েছেন, আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং সোমবার এটি জমা দেবেন।

মতামত দিন