রাজনীতি
ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনের ভোটার হলেন তারেক রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর প্রথমবারের মতো ঢাকা-১৭ আসনের ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। নির্বাচন কমিশন (ইসি) তার ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে।

গত শনিবার (২৭ ডিসেম্বর) তিনি আগারগাঁওয়ের ইসি ভবনে উপস্থিত হয়ে ছবি তোলা, আঙুলের ছাপ, আইরিশ স্ক্যানসহ বায়োমেট্রিক তথ্য প্রদান করে ভোটার হওয়ার প্রক্রিয়া শেষ করেন। তার আগে অনলাইনে ভোটার হওয়ার জন্য আবেদন করেছিলেন তিনি।

তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে ইসি।

দেশে ফিরে প্রথমবারের মতো গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের কার্যক্রম শুরু করেন তারেক রহমান। তিনি সেখানে স্থায়ী কমিটির সদস্যদের স্বাগত পান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তিনি সপরিবার ঢাকায় পৌঁছান এবং পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

মতামত দিন