রাজনীতি
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায়।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনী জোটে যোগ দিয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

জামায়াতের আমির বলেন, দেশের জন্য শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে জোটের অঙ্গীকার রয়েছে। কর্ণেল অলি আহমেদের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি শেষ পর্যায়ে জোটে যুক্ত হয়েছে। ৩০০ আসনে আসন সমঝোতা প্রায় সম্পন্ন; কিছু বিষয় বাকি থাকলেও তা শীঘ্রই ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, ২০০৮ সাল থেকে শুরু হওয়া আন্দোলনের পরিপূর্ণতায় এই জোট গঠিত হলো। এটি কেবল একটি নির্বাচনী জোট নয়, বরং রাজনৈতিক ও দেশ গঠনের শক্তিশালী পদক্ষেপ। জোটে মোট ১০টি দল রয়েছে এবং আসন বণ্টন ন্যায্যতার ভিত্তিতে করা হবে।

মতামত দিন