রাজনীতি
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে প্রথমবারের মতো গুলশানের কার্যালয়ে তারেক রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে প্রথমবারের মতো গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি কার্যালয়ে পৌঁছান।

এসময় তাকে স্বাগত জানান দলের স্থায়ী কমিটির সদস্যরা—ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও গয়েশ্বর চন্দ্র রায়। আমীর খসরু মাহমুদ জানান, নেতাকর্মীরা তার আগমনে উজ্জীবিত হয়েছেন এবং দেশের মানুষের পরিবর্তনের স্বপ্ন পূরণের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ধাপ।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি নির্বাচনী প্রস্তুতি ও নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতা করবে। যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যোগ করেন, তারেক রহমানের উপস্থিতি দলকে আরও শক্তি যোগ করবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশে ফেরেন বিএনপির এই নেতা। পরে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় তাকে সংবর্ধনা দেওয়া হয়।

মতামত দিন