রাজনীতি
ছবি: সংগৃহীত

দলের কয়েকজন পদত্যাগ করলেও এতে কোনো প্রভাব পড়বে না: আখতার।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন রোববার বলেছেন, দলের কয়েকজন পদত্যাগ করলেও এতে কোনো প্রভাব পড়বে না। তার মতে, যা কিছু ঘটছে তা সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে হচ্ছে।

তিনি এই মন্তব্য করেন ঢাকার সিএমএম আদালতে হাজির হয়ে দুটি মামলায় জামিন নেয়ার পর। একই সময় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় আখতার হোসেন জানান, জামায়াতে ইসলামীর সঙ্গে আসন ভাগাভাগি বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলমান রয়েছে এবং কমিশনের মাধ্যমে বহু বিষয়ে সমঝোতার কথাও হয়েছে। তবে আসনবন্টনের চূড়ান্ত ফর্ম পূর্ণ হয়নি।

আদালতে হাজির হওয়ার আগে আখতার হোসেন জানান, তিনি বিগত সরকারের আমলে দায়ের করা দুটি পৃথক মামলায় জামিনের আবেদন করেছিলেন। আদালত শুনানি শেষে তাকে জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী আব্দুল্লাহ আল ফারুক।

মতামত দিন