বেগম খালেদা জিয়ার অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয়।
শনিবার গভীর রাতে আবারও এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাকে দেখতে গিয়ে তিনি সেখানে দুই ঘণ্টার বেশি সময় অবস্থান করেন।
হাসপাতাল সূত্র ও দলীয় নেতারা জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। চিকিৎসকরা বলছেন, তিনি একটি ঝুঁকিপূর্ণ সময় পার করছেন।
রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের সামনে কথা বলেন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তার ভাষায়, বর্তমান পরিস্থিতিকে উন্নতির দিকে যাচ্ছে—এমনভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই। বরং অবস্থা এখনও অত্যন্ত জটিল।
চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর থেকে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে চিকিৎসা চলছে। এই প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন তার পুত্রবধূ চিকিৎসক ডা. জুবাইদা রহমান।
উল্লেখ্য, বৃহস্পতিবার দেশে ফেরার দিনই তারেক রহমান সরাসরি মাকে দেখতে হাসপাতালে যান। শনিবারের সফরটি ছিল তার দ্বিতীয়বারের মতো সাক্ষাৎ।

মতামত দিন