রাজনীতি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ আমজনগণ পার্টি অভিযোগ,নিবন্ধন ইস্যুতে নির্বাচন কমিশন অন্যায় আচরণ করছে।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন অভিযোগ করেছেন, দলটির নিবন্ধন ইস্যুতে নির্বাচন কমিশন অন্যায় আচরণ করছে। শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।

ড. রফিকুল আমীন বলেন, “আমাদের বিরুদ্ধে কমিশনে জমা অভিযোগগুলি বেনামি ও পরিকল্পিত। আইন বহির্ভূতভাবে গোয়ান্দা সংস্থা দিয়ে তদন্ত করা হয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশন এখনও ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের ধারাবাহিকতার ছায়া থেকে বের হতে পারেনি এবং অতীতের অনৈতিক আচরণ থেকে শিক্ষা গ্রহণ করেনি।

আহ্বায়ক মনে করেন, কমিশন অংশগ্রহণমূলক নির্বাচন চায় না এবং অদৃশ্য শক্তির প্রভাবে আমজনগণ পার্টির নিবন্ধন ইস্যুতে নীরব ভূমিকা পালন করছে। তিনি নির্বাচন কমিশনকে আহ্বান জানান, নিরপেক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সনদ প্রদান করতে।

ড. রফিকুল বলেন, “নির্বাচন কমিশন চরম আস্থাহীনতা ও সিদ্ধান্তহীনতা দেখিয়েছে। এভাবে তারা সংসদ নির্বাচন বা গণভোট আয়োজনের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে কিনা তা সন্দেহজনক।”

মতামত দিন