রাজনীতি
ছবি: সংগৃহীত

রাশেদ খানের বিএনপিতে যোগ, মনোনয়ন পাচ্ছেন ঝিনাইদহ-৪ আসনে।

নিজেস্ব প্রতিবেদক:

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই তথ্য নিশ্চিত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল জানিয়েছেন, বিএনপি ঝিনাইদহ-৪ আসনে মো. রাশেদ খানকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে। তিনি পাশাপাশি এলাকার সকল নেতাকর্মীকে রাশেদ খানের প্রচারণায় সম্পূর্ণ সহায়তা করার আহ্বান জানিয়েছেন।

এর আগে, শুক্রবার (২৬ ডিসেম্বর) গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগপত্র জমা দেন রাশেদ খান। পদত্যাগপত্রে তিনি দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন এবং ব্যক্তিগত কারণে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে সহকর্মীদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

রাশেদ খান লিখেছেন, “যেখানেই থাকি, আমাদের সম্পর্ক মধুর ও ভ্রাতৃত্বের বন্ধনে অটুট থাকবে। দলের জন্য শুভকামনা রইল।”

মতামত দিন