পিলখানা ট্রাজেডিতে শহীদ হওয়া ৫৭ জন সেনা কর্মকর্তার কবর জিয়ারত করলেন তারেক রহমান।
রাজধানীর বনানীতে শনিবার (২৭ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পিলখানা ট্রাজেডিতে শহীদ হওয়া ৫৭ জন সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেছেন।
কবর জিয়ারতের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং তারেকের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারিতে পিলখানায় সংঘটিত ট্রাজেডিতে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন বীর সেনা কর্মকর্তা শহীদ হন।
এর আগে তারেক রহমান বনানী কবরস্থানে তার ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকো এবং শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবরও জিয়ারত করেছিলেন।
মতামত দিন