রাজনীতি
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন রাশেদ খাঁন।

নিজেস্ব প্রতিবেদক:

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে আর দায়িত্ব পালন করছেন না রাশেদ খাঁন। দলীয় পদ থেকে তার সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে শনিবার দুপুরে।

গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, রাশেদ খাঁন নিজ সিদ্ধান্তে সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন। তবে কী কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

দলীয় সূত্র বলছে, তার পদত্যাগের পর সংগঠনের ভেতরে নতুন দায়িত্ব বণ্টন ও পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

মতামত দিন