পরিকল্পিতভাবে রিপোর্ট মেরে আমার ফেসবুক পেজ রিমুভ করে দেওয়া হয়েছে: আসিফ মাহমুদ।
অন্তর্বর্তী সরকারের সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা এবং ঢাকা-১০ আসনের সম্ভাব্য প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেছেন, তার অফিসিয়াল ফেসবুক পেজ পরিকল্পিতভাবে রিপোর্ট করে সরিয়ে দেওয়া হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি প্রকাশ করেন।
তার ভাষ্য অনুযায়ী, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক ছড়িয়ে দিয়ে একযোগে রিপোর্ট করা হয়। বিশেষ করে হাদিকে নিয়ে প্রকাশিত তিনটি ভিডিওতেই স্ট্রাইক পড়ে, যা শেষ পর্যন্ত পেজটি অপসারণের দিকে নিয়ে যায়। উল্লেখ্য, ওই পেজটির ফলোয়ার সংখ্যা ছিল প্রায় ৩০ লাখ।
এদিকে ঘটনার পর আসিফ মাহমুদের অফিসিয়াল ফেসবুক পেজটি সার্চ করেও পাওয়া যাচ্ছে না। তবে এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


মতামত দিন