রাজনীতি
ছবি: সংগৃহীত

জাতির ওপর থেকে এখনও কালো ছায়া কাটেনি, সংগ্রাম চলবে: জামায়াত আমির।

নিজেস্ব প্রতিবেদক:

জাতির ওপর থেকে এখনও সংকটের ছায়া পুরোপুরি সরে যায়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এই পরিস্থিতির অবসান না হওয়া পর্যন্ত ছাত্রশিবির ও জামায়াতে ইসলামী তাদের আন্দোলন অব্যাহত রাখবে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের ভবিষ্যৎ গড়তে হলে ধর্ম-বর্ণ ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তার ভাষায়, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়াই জামায়াতের লক্ষ্য। তিনি বলেন, ভাতা নির্ভর সমাজ নয়, বরং দক্ষ মানবসম্পদ তৈরির ওপর জোর দেয় জামায়াতে ইসলামী। এ ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায় যুগোপযোগী ও কার্যকর পাঠ্যক্রম অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।

সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ছাত্রশিবিরকে দমন করতে দীর্ঘদিন ধরে মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে। স্বাধীনতাবিরোধী কিংবা সন্ত্রাসের তকমা দিয়ে, এমনকি ক্রসফায়ার বা আয়নাঘরের ভয় দেখিয়েও ছাত্রশিবিরকে দমিয়ে রাখা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন তিনি।

মতামত দিন