প্রত্যাবর্তনের দিনই শুভেচ্ছার বার্তা,তারেক রহমানের কাছে ‘ব্যতিক্রমী নেতৃত্ব’ প্রত্যাশা সোহেল তাজের।
দীর্ঘ সময় প্রবাসে থাকার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ঘিরে বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্বাগত জানিয়ে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে ফেসবুকে একটি ছবিসহ সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান তিনি।সেখানে সোহেল তাজ ইঙ্গিত দেন, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমানের কাছ থেকে দেশ নতুন ধরনের নেতৃত্ব প্রত্যাশা করে।
একই দিনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমও পৃথক পোস্টে তারেক রহমানের দেশে ফেরাকে সময়োপযোগী ঘটনা হিসেবে উল্লেখ করেন। তার মতে, দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন, ক্ষমতার পালাবদল এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ যে নতুন বাস্তবতায় প্রবেশ করেছে, সেখানে তারেক রহমানের আগমন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।
সারজিস আলম আরও বলেন, অতীত অভিজ্ঞতা ও বর্তমান পরিস্থিতিকে বিবেচনায় রেখে ভবিষ্যতের গণতান্ত্রিক আন্দোলন, আধিপত্যবিরোধী অবস্থান এবং রাষ্ট্র গঠনের প্রশ্নে সব পক্ষকে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।
তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে এ ধরনের মন্তব্যগুলো রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও প্রত্যাশার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মতামত দিন