রাজনীতি
ছবি: সংগৃহীত

তারেক রহমান কী ভূমিকা রাখেন এবং তার পরিকল্পনায় নজর থাকবে: জামায়াত আমির।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছেন জামায়াতে ইসলামী নেতারা।

ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘ ১৭ বছর পর একজন রাজনৈতিক নেতা সরাসরি রাজনীতির মাঠে ফিরছেন, এটিকে তারা সাপোর্টযোগ্য ঘটনা হিসেবে দেখছেন।

তবে তিনি উল্লেখ করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যের ক্ষেত্রে তারেক রহমান কী ভূমিকা রাখেন এবং তার পরিকল্পনা কীভাবে বাস্তবায়িত হবে, সে বিষয়ে জামায়াত নজর রাখবে।

একই সঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও এই প্রত্যাবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি বলেন, তারেক রহমানের রাজনৈতিক অবস্থান এবং জাতীয় রাজনীতিতে প্রভাব মূলত নির্ভর করবে তিনি কীভাবে নিজের ভূমিকা পালন করেন তার ওপর।

সূত্র: বিবিসি বাংলা

মতামত দিন