মা-কে দেখতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৫টা ৫৩ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। পূর্বাচলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নির্ধারিত ভাষণ শেষ করার পর মঞ্চ থেকে নামার পরই তিনি হাসপাতালের উদ্দেশে রওনা হন।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে সংবর্ধনাস্থল থেকে বের হন তিনি।সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকায় অবতরণ করেন তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট। বিমানবন্দর থেকে বের হয়ে তিনি জুতা খুলে মাতৃভূমির মাটিতে পা রাখেন এবং হাতে এক মুঠো মাটি তুলে নেন।
এর আগে বুধবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তারেক রহমান তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। এই সময়ে লন্ডন বিএনপির কয়েকজন নেতাও তার সঙ্গে ছিলেন।
মতামত দিন