রাজনীতি
ছবি: সংগৃহীত

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবে: নাহিদ ইসলাম।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে বলেন, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ গঠনে তারেক রহমানের অংশগ্রহণ ফলপ্রসূ হোক।

নাহিদ ইসলাম উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছর পর দেশ প্রত্যাগ করেছেন তারেক রহমান। একজন নাগরিক ও রাজনৈতিক নেতার নিজ ভূমিতে ফেরার অধিকার পুনঃপ্রতিষ্ঠা হওয়া আমাদের গণতান্ত্রিক সংগ্রামের ইতিবাচক প্রমাণ। তিনি বলেন, রাজনৈতিক ভিন্নমতের কারণে তারেক রহমান এবং তার পরিবারকে দীর্ঘ সময় নির্বাসনে থাকতে হয়েছে। কিন্তু গণঅভ্যুত্থান ও শহীদদের ত্যাগের ফলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেখানে তারা দেশে ফিরতে সক্ষম হয়েছেন।

তিনি আরও বলেন, “আমরা এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই, যেখানে রাজনৈতিক ভিন্নমতের কারণে কোনো নেতা বা নাগরিক রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হবে না। দেশের প্রতিটি নাগরিকের আইনের শাসন ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করাই এখন আমাদের মূল লক্ষ্য।”

নাহিদ বিশ্বাস প্রকাশ করেন, তারেক রহমানের প্রত্যাবর্তন দেশের বহুদলীয় গণতন্ত্রকে আরও মজবুত করবে। তিনি বলেন, নতুন রাজনৈতিক বাস্তবতায় সহাবস্থান এবং সুস্থ প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলা এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ।

মতামত দিন