রাজনীতি
ছবি: সংগৃহীত

সন্তান হিসেবে আমার মন সেই হাসাপাতালে মায়ের বিছানার পাশে পড়ে আছে: তারেক রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, “সন্তান হিসেবে আমার মন সেই হাসপাতালের পাশে।

আপনাদের সকলের কাছে দোয়া চাই।”

বক্তব্যে তিনি আরও বলেন, “সন্তান হিসেবে আমার মন মায়ের বিছানার পাশে রয়েছে। তবে যারা আমাদের জন্য, দলের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের সাথে আগে দেখা করতে এসেছি। আপনারাই আমাদের শক্তি।”

তারেক রহমান সবাইকে আহ্বান জানিয়ে বলেন, “যেকোনো মূল্যে বিশৃঙ্খলা পরিহার করতে হবে এবং ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। একইসঙ্গে সকল শ্রেণির মানুষকে নিরাপদ রাখতে আমাদের একসাথে কাজ করতে হবে।”

তিনি তার পরিকল্পনার কথাও জানান, “সবাই মিলে কাজ করব, গড়ব আমাদের বাংলাদেশ। আমার একটি পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষকে নিয়ে। আমরা প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই।”

মতামত দিন