“আই হ্যাভ অ্যা প্ল্যান” ঘোষণা করে দেশের গড়নের পরিকল্পনা জানিয়েছেন তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মার্কিন নাগরিক অধিকারকর্মী মার্টিন লুথার কিং-এর আইকনিক উক্তি “আই হ্যাভ অ্যা ড্রিম” উল্লেখ করে নিজ পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেন, “আই হ্যাভ অ্যা প্ল্যান।
তারেক রহমান আরও বলেন, “১৯৭১ সালে দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালে তেমনই সর্বস্তরের মানুষ একত্র হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করছে। আজ বাংলাদেশি মানুষ তাদের কথা বলার অধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়।”
এর আগে ঢাকা শহরের পূর্বাচলে গণসংবর্ধনাস্থলে পৌঁছান তারেক রহমান। লাল-সবুজ রঙে সাজানো একটি বাসে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণসংবর্ধনাস্থলের উদ্দেশে রওনা হন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ৩টা ৫০ মিনিটে মঞ্চে উঠেন তারেক রহমান এবং ৩টা ৫৭ মিনিটে বক্তব্য শুরু করেন। শুরুতেই তিনি বলেন, “প্রিয় বাংলাদেশ।” তার সঙ্গে ছিলেন বিএনপির শীর্ষ নেতারা। মঞ্চে উঠে তিনি নেতাকর্মীদের অভিবাদন জানান।
মঞ্চে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মতামত দিন