তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে মায়ের সঙ্গে সাক্ষাতের জন্য রওনা দিয়েছেন।
নিজেস্ব প্রতিবেদক:
রাজধানীর পূর্বাচলের সংবর্ধনাস্থলে নির্ধারিত ভাষণ শেষ করার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ৪টার দিকে মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন।
এর আগে সকাল ১১.৪০ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইট তাকে বহন করে ঢাকার মাটিতে অবতরণ করে।
বিমানবন্দর থেকে বের হওয়ার পূর্বে তিনি জুতা খুলে মাটিতে পা রাখেন এবং হাতে এক মুঠো মাটি নেন।
গতকাল (২৪ ডিসেম্বর) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তারেক রহমান তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানসহ লন্ডন বিএনপির কয়েকজন নেতাকে নিয়ে দেশে রওনা দেন।

মতামত দিন