তারেক রহমানের সংবর্ধনা, লাখ লাখ নেতাকর্মীর অভ্যর্থনা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ৩টা ৫০ মিনিটে রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের সংবর্ধনাস্থলে পৌঁছান। এ সময় লাখ লাখ নেতাকর্মী তাকে অভিবাদন জানান, যা তিনি হাত নেড়ে উত্তর দেন।
এর আগে, কড়া নিরাপত্তার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০০ ফিটের সংবর্ধনাস্থলের উদ্দেশে রওনা দেন তারেক রহমান। সবার আগে ‘বাংলাদেশ’ ব্র্যান্ডিংয়ে লাল-সবুজের বাসে করে সেখানে পৌঁছান তিনি। রাস্তার দুই পাশে সমবেত নেতাকর্মীরা তাকে অভিবাদন জানান।
বিমানবন্দর থেকে বের হওয়ার আগে তিনি জুতা খুলে মাটিতে পা রাখেন এবং হাতে এক মুঠো মাটি নেন। দেশ প্রত্যাবর্তনের সময়, সকাল ১১টা ৪০ মিনিটে সপরিবারে দেশে পৌঁছান তারেক রহমান। সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন।

মতামত দিন