শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যাবস্থা কঠোর করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি ১৭ বছরের বেশি সময় প্রবাসে ছিলেন, আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন। তার আগমনের আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নিরাপত্তা কঠোর করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, যাত্রীর সুরক্ষা নিশ্চিত করতে বিমানবন্দরের বিভিন্ন অংশে বহুস্তরীয় নিরাপত্তা বলয় স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা শুধুমাত্র বৈধ টিকিটধারী যাত্রীই বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে পারবেন; অন্য সকল সহযাত্রী বা দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকবে।
বেবিচক বলেছে, এই পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্য হলো যাত্রীসেবা, নিরাপত্তা এবং বিমানবন্দর কার্যক্রমের স্বাভাবিক শৃঙ্খলা রক্ষা করা। পাশাপাশি, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী এবং সাদা পোশাকের কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে বিমানবন্দর এলাকায় নজরদারি চালাচ্ছেন।

মতামত দিন