তারেক রহমানের সংবর্ধনায় অর্ধকোটি মানুষ উপস্থিত হবে: রিজভী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জানিয়েছেন, আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সংবর্ধনায় মানুষের বিশাল সমাগম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সংবর্ধনা মঞ্চের কাজের অগ্রগতি পরিদর্শনকালে রিজভী বলেন, “দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান। অর্ধকোটি মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে।” তিনি আরও জানান, অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি দলও সবরকম ব্যবস্থা গ্রহণ করছে এবং সরকারও তারেক রহমানের নিরাপত্তা নিয়ে আন্তরিক।
রিজভী বলেন, দেশে পৌঁছানোর পর প্রথমে তিনি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন।
মতামত দিন