রাজনীতি
ছবি: সংগৃহীত

বেগম খালেদা জিয়াকে নিয়ে জাইমা রহমানের আবেগঘন পোস্ট।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান তার ফেসবুক পোস্টে পরিবারের  সঙ্গে নিজের ছোটবেলার মুহূর্ত ও রাজনৈতিক প্রেক্ষাপটের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি বিশেষভাবে খালেদা জিয়াকে ‘দাদু’ হিসেবে স্মরণ করেছেন, যার সঙ্গে কাটানো ছোট ছোট সময়গুলো তাকে নেতৃত্ব ও দায়িত্ববোধের শিক্ষা দিয়েছে।

জাইমা লিখেছেন, স্কুল জীবনে ফুটবল টুর্নামেন্টে জেতার পর তার মেডেলটি সরাসরি খালেদা জিয়ার কাছে দেখানোর অভিজ্ঞতা তার মনে গভীরভাবে রাখা আছে। তিনি স্মৃতিচারণ করেন, সেই সময়ে খালেদা জিয়া তার সাফল্যের গল্প মনোযোগ দিয়ে শুনতেন এবং তার জন্য গর্ব অনুভব করতেন।

তিনি আরও উল্লেখ করেছেন, দেশে দীর্ঘ সময়ের অনুপস্থিতি এবং বিদেশে কাটানো জীবন তাকে বাস্তবধর্মী ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি দিয়েছে। তবে পরিবার ও শিকড়ের সঙ্গে সম্পর্ক সবসময় অটুট থেকেছে। এই অভিজ্ঞতা তাকে মানুষ হিসেবে দায়িত্বশীল হতে এবং সমাজের জন্য কাজ করতে শিখিয়েছে।

জাইমা বলেন, তিনি দেশে ফিরে প্রথম কাজ হিসেবে খালেদা জিয়ার পাশে থাকবেন এবং তার বাবার দায়িত্ব পালনে সহায়তা করবেন। দেশের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ ও দেশের সমস্যা উপলব্ধি করার সুযোগ পেয়ে তিনি বাংলাদেশকে নতুনভাবে দেখার প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৮ বছরের নির্বাসনের পর আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান ও জাইমা রহমান দেশে ফিরে আসবেন। তাদের ঢাকা অভ্যর্থনার জন্য বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।

মতামত দিন