রাজনীতি
ছবি: সংগৃহীত

মাথায় গুলিবিদ্ধ খুলনার এনসিপি নেতার সর্বশেষ অবস্থা।

নিজেস্ব প্রতিবেদক:

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে সোনাডাঙ্গা এলাকায় এ হামলা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, গুলি তার মাথার বাম পাশে লেগেছে।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি অনিমেষ মন্ডল জানিয়েছেন, আহত ব্যক্তিকে স্থানীয় জনতা দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হামলার পেছনের কারণ বা আসামিদের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মতামত দিন