রাজনীতি
ছবি: সংগৃহীত

ঢাকা-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুললেন আসিফ মাহমুদ।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১০ আসনে নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) ধানমন্ডি থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম নেন আসিফ মাহমুদ। ফরম সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে হলে সরকারকে অবশ্যই সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।

দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক রূপান্তরের এই সময়টা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের স্থিতিশীলতা, সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় একটি সুষ্ঠু নির্বাচন অপরিহার্য।

শহীদ শরিফ ওসমান হাদি প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ওসমান হাদি একজন সক্রিয় প্রার্থী ছিলেন। নির্বাচনী তফসিল ঘোষণার আগেই তিনি নিয়মিত প্রচারণায় যুক্ত ছিলেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে অবস্থান নিয়েছিলেন।

নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে আসিফ বলেন, গত দেড় বছরে সরকারে দায়িত্ব পালনের সময় যে অভিজ্ঞতা অর্জন করেছি, তা জনগণের স্বার্থে নির্বাচনী রাজনীতিতে কাজে লাগাতে চাই।

মতামত দিন