তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনার অনুমতি পেল বিএনপি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন দেশে ফেরাকে কেন্দ্র করে ঢাকায় সংবর্ধনা আয়োজনের প্রশাসনিক অনুমোদন মিলেছে। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এ অনুমতি দেওয়া হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
রোববার (২১ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের এক সদস্য জানান, সংশ্লিষ্ট অনুমতিপত্র ইতোমধ্যে দলের শীর্ষ নেতাদের হাতে পৌঁছেছে। এ সংক্রান্ত চিঠিটি রাত সাড়ে ৮টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে পাঠানো হয়।
দলীয় সূত্র জানায়, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর স্বাক্ষরিত ওই অনুমতিপত্র সরাসরি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে দেন কমিশনার কার্যালয়ের কর্মচারী জাহিদ হোসেন। নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপির দপ্তর সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সদস্য সাত্তার পাটোয়ারী চিঠিটি গ্রহণ করেন।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনাকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি চলছে এবং শিগগিরই বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে।
মতামত দিন