রাজনীতি
ছবি: সংগৃহীত

বগুড়া-৭ আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র উত্তোলন।

নিজেস্ব প্রতিবেদক:

বগুড়া-৭ আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বগুড়া শহরের গোহাইল রোডে জেলা নির্বাচন অফিসে তার পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা নেওয়া হয়।

মনোনয়নপত্র সংগ্রহ করেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, যিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন। তিনি জানান, বগুড়া-৭ হলো বেগম খালেদা জিয়ার নিজস্ব এলাকা, যেখানে তিনি ইতিমধ্যেই টানা তিনবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

হেলালুজ্জামান লালু আরও বলেন, নির্বাচনী চাপে সাধারণ মানুষ তাদের প্রিয় নেত্রীকে আবারও সংসদে দেখতে আগ্রহী। স্থানীয় নেতারা আশা প্রকাশ করেছেন, সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে খালেদা জিয়া এবারের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবেন।

এছাড়া মনোনয়নপত্র উত্তোলনের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে গাবতলী ও শাজাহানপুর এলাকায় দলের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা দেখা গেছে। নির্বাচনী প্রচারণা শুরু হলে এলাকার মানুষ সমর্থনের জন্য প্রস্তুত রয়েছেন।

মতামত দিন