রাজনীতি
ছবি: সংগৃহীত

তারেক রহমানের সঙ্গে দেশে আসছে পোষা বিড়াল জেবু।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। তার আসা উপলক্ষে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

এ নিয়ে আলোচনা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে, বিশেষ করে তার প্রিয় সাইবেরিয়ান ব্রিডের বিড়াল জেবু কি সঙ্গে আসছে না তা নিয়ে।

একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, জেবু বর্তমানে ৭ বছর বয়সী এবং বিড়ালের জন্য সব ধরনের আনুষ্ঠানিকতা—পাসপোর্টসহ অনুমোদন—নেওয়া হয়েছে। ফলে দেশে ফেরার সময় তারেক শুধু পরিবার নয়, জেবুকেও সঙ্গে আনবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তারেকের সঙ্গে জেবুর মধুর মুহূর্তের ছবি আগেই ভাইরাল হয়েছে। তিনি আগেও ভেরিফায়েড ফেসবুক আইডিতে জেবুর সঙ্গে সময় কাটানোর ছবি শেয়ার করেছেন, যা নেটিজেনদের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেছে।

এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, তার বিড়ালটি মূলত মেয়ের হলেও পুরো পরিবারের প্রিয় হয়ে গেছে। তিনি আরও যোগ করেন, আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন, তাই প্রতিটি জীবের প্রতি যত্ন ও সম্মান প্রদর্শন করা মানুষের কর্তব্য। প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে মানুষের জীবনও বিপন্ন হতে পারে, সতর্ক করেন তিনি।

মতামত দিন