রাজনীতি
ছবি: সংগৃহীত

তারেক রহমানের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ সম্পন্ন।

নিজেস্ব প্রতিবেদক:

বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন ফরম রোববার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে সংগ্রহ করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফরম সংগ্রহের দায়িত্বে ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা নেতৃত্বে পাঁচ জ্যেষ্ঠ সদস্যের প্রতিনিধি দল।

তারা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে ফরমটি হস্তান্তর গ্রহণ করেন।

জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিচ্ছেন তারেক রহমান। উল্লেখযোগ্য, তিনি ২০০১-২০০৬ সালে বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। পরে ২০০৯ সালের জাতীয় কাউন্সিলে সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হন এবং ২০১৮ সাল থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

মতামত দিন