রাজনীতি
ছবি: সংগৃহীত

গানম্যান বা অস্ত্রের লাইসেন্স দিয়ে নিরাপত্তা নিশ্চিত হবে না: নুরুল হক নুর।

নিজেস্ব প্রতিবেদক:

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দেশে নিরাপত্তা কেবল গানম্যান বা অস্ত্রের লাইসেন্স দিয়ে নিশ্চিত করা সম্ভব নয়। তিনি শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরে ওসমান হাদি হত্যার প্রতিবাদে আয়োজিত শোক র‍্যালিতে এই মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, যদি কারো পছন্দ না হয় পত্রিকার সম্পাদকীয় নীতি, তবে তারাই চাইলে নতুন পত্রিকা বের করতে পারে। কিন্তু নাশকতার পেছনে ষড়যন্ত্র রয়েছে। তিনি আরও সতর্ক করে বলেন, সরকার যদি নির্বাচন উপযোগী পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়, তবে গণঅধিকার পরিষদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেবে।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য গভীর ষড়যন্ত্র করা হচ্ছে।

মতামত দিন