হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ শারীরিক অসুস্থতায় ভুগছেন। শুক্রবার গভীর রাতে তিনি ভাইরাসজনিত সংক্রমণের লক্ষণ অনুভব করেন।
বিএনপির মিডিয়া সেলের শায়রুল কবির খান শনিবার জানান, চিকিৎসকের পরামর্শে মির্জা ফখরুল বর্তমানে নিজ বাসভবনে বিশ্রাম নিচ্ছেন এবং সেখান থেকেই প্রয়োজনীয় চিকিৎসা চলছে। তার স্বাস্থ্য পর্যবেক্ষণে রাখা হয়েছে, এবং সুস্থ না হওয়া পর্যন্ত সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসক।
উল্লেখ্য, অসুস্থতার আগের রাতেই তিনি গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় সিদ্ধান্তগুলো তুলে ধরার কয়েক ঘণ্টার মধ্যে তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন।
মতামত দিন