রাজনীতি
ছবি: সংগৃহীত

শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হচ্ছে।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত জানাজার পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হচ্ছে।

মানিক মিয়া অ্যাভিনিউ এবং আশপাশের সড়কজুড়ে হাজারো মানুষ মরদেহের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।

জনসমাগমের কারণে পুলিশ, সেনা ও র‌্যাবসহ নিরাপত্তা বাহিনী এলাকায় সতর্ক অবস্থানে ছিলেন।

পরিবার ও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, শহীদ শরীফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় এলাকায়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে।

মতামত দিন