রাজনীতি
ছবি: সংগৃহীত

শহীদ শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়। জানাজার নামাজ আদায় করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।

মঙ্গলবার সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের সড়কগুলো মানুষে সরু হয়ে আসে। সকাল ১১টার দিকে রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পুলিশ, সেনা, র‌্যাব ও আনসার মোতায়েন করা হয়। উপস্থিত জনতা ও সমর্থকরা বিভিন্ন মিছিলের মাধ্যমে মরদেহের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

ময়নাতদন্ত শেষে শরিফ হাদির মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আনা হয়। গোসল ও প্রস্তুতির পর সহযোদ্ধা ও সমর্থকদের উপস্থিতিতে মরদেহ নিয়ে আসা হয় মানিক মিয়া অ্যাভিনিউতে। দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরদেহে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ। অংশগ্রহণকারীরা ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ ও ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’ জাতীয় স্লোগান দেন।

পরিবারের চাহিদা অনুযায়ী শহীদ শরিফ ওসমান হাদিকে দাফন করা হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে।

মতামত দিন