সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মৃত্যুবরন করেছে।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ। একই তথ্য নিশ্চিত করেন ইনকিলাব মঞ্চের সংগঠক ফাতিমা তাসনিম।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাতেই ইনকিলাব মঞ্চ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে শোকবার্তা প্রকাশ করে। সেখানে বলা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে থাকা মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’
একই ধরনের তথ্য ও শোকবার্তা প্রকাশ করা হয় ওসমান হাদির ব্যক্তিগত ফেসবুক পেজ থেকেও।
উল্লেখ্য, গুরুতর গুলিবিদ্ধ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।



মতামত দিন