তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: নেতা-কর্মীদের ঢাকায় আনতে ‘স্পেশাল ট্রেন’ চায় বিএনপি।
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বিশেষ দিনে রাজধানীতে বিপুল সংখ্যক নেতা-কর্মীর আগমনের কথা মাথায় রেখে বিএনপি রেলপথমন্ত্রীর কাছে ‘স্পেশাল ট্রেন’ বা অতিরিক্ত বগি বরাদ্দের আবেদন করেছে।
চিঠিতে বলা হয়েছে, তারেক রহমানকে সংবর্ধনা জানাতে দেশের বিভিন্ন জেলা থেকে প্রচুর সমর্থক ঢাকায় আসবেন। তাই ২৪ ডিসেম্বর রাতের জন্য নির্ধারিত রুটে বিশেষ ট্রেন বা অতিরিক্ত বগি ব্যবস্থার প্রয়োজন। আবেদন করা রুটগুলো হলো: কক্সবাজার, সিলেট, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী, পঞ্চগড়-নীলফামারী-পার্বতীপুর, কুড়িগ্রাম-রংপুর, জামালপুর-ময়মনসিংহ এবং টাঙ্গাইল-ঢাকা।
দল জানিয়েছে, সরকারি ভাড়া নিয়ম মেনে তারা এই সেবা নিতে চায়। এর আগে ১২ ডিসেম্বর বিএনপি মহাসচিব জানিয়ে ছিলেন, সবকিছু ঠিক থাকলে ২৫ ডিসেম্বর সকালে তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় পৌঁছাবেন।

মতামত দিন