রাজনীতি
ছবি: সংগৃহীত

তারেক রহমান ২৫ ডিসেম্বর লন্ডন থেকে সরাসরি সিলেট হয়ে ঢাকায় পৌঁছাবেন।

নিজেস্ব প্রতিবেদক:

দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। তার বহনকারী বিমানটি বেলা ১১টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

দলের একান্ত সচিব আব্দুস সাত্তার জানিয়েছেন, লন্ডন থেকে সরাসরি সিলেট হয়ে ঢাকায় পৌঁছাবেন তিনি। তার সঙ্গে তার কন্যাও থাকবেন। নেতার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ইতিমধ্যেই তীব্র উচ্ছ্বাস দেখা দিয়েছে। দলের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য প্রস্তুতি তৎপরভাবে চলমান।

দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আশা প্রকাশ করেছেন, ইতিহাসে সবচেয়ে বড় জনসমাগমের মাধ্যমে তাকে বরণ করা হবে। বিমানবন্দর থেকে তাকে সংবর্ধনা জানাতে এভারকেয়ার এলাকায় বিশেষ আয়োজন করা হবে।

অন্যদিকে, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, নেতাকে বরণ করার সকল ব্যবস্থাই সম্পন্ন করা হয়েছে।

গত ১২ ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, সবকিছু ঠিক থাকলে ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে পৌঁছবেন।

উল্লেখ্য, ২০০৭ সালের জানুয়ারিতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে আটক হয়ে ১৮ মাস কারাগারে ছিলেন তিনি। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তির পর উন্নত চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

মতামত দিন