রাজনীতি
ছবি: সংগৃহীত

আগামীকাল ১৬ ডিসেম্বর লন্ডনে তারেক রহমানের জনসভা অনুষ্ঠিত হবে।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাজ্যের লন্ডন থেকে ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগে আগামী মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনের পূর্ব সিটি প্যাভিলিয়নে বিজয় দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত এক আলোচনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

এটি হতে যাচ্ছে তার দেশে ফেরার আগে লন্ডনে তারেক রহমানের সবশেষ জনসভা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। অনুষ্ঠান পরিচালনা করবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।

যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু জানান, দেশপ্রেমী নেতাকর্মীরা দেশে ফেরার আগে লন্ডনে তারেক রহমানের জনসভায় অংশগ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং বিজয় দিবসের গুরুত্বের সঙ্গে সংযুক্ত হয়ে, এই জনসভা তারেক রহমানের রাজনৈতিক বার্তা ও কর্মসূচি তুলে ধরবে বলে মনে করা হচ্ছে। অংশগ্রহণকারীরা আশা করছেন, অনুষ্ঠানটি বিএনপির সদস্য ও সমর্থকদের মধ্যে রাজনৈতিক উদ্দীপনা আরও বাড়াবে।

উল্লেখ্য, ২০০৭ সালের এক-এগারোর পটপরিবর্তনের পর তারেক রহমান গ্রেফতার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি যুক্তরাজ্যেই অবস্থান করছেন। দেশে ফেরার ঘোষণা এবং লন্ডনের এই সবশেষ জনসভা বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।

মতামত দিন