রাজনীতি
ছবি: সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুর নেওয়া হচ্ছে হাদিকে।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সেখান থেকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মতামত দিন