রাজনীতি
ছবি: সংগৃহীত

হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে মামলা।

নিজেস্ব প্রতিবেদক:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক আজকের কণ্ঠ’-এর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় পোর্টালের ফেসবুক পেজের অ্যাডমিনসহ অজ্ঞাতনামা সহযোগীদের আসামি করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভূইয়া ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন জশিতা ইসলামের আদালতে মামলা দায়ের করেন। বিচারক বাদীর জবানবন্দি শুনে ডিবি পুলিশকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে নির্বাচনী তফশিল ঘোষণার পর স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য দলীয় প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন। অভিযোগে বলা হয়, আসামি ও তার সহযোগীরা জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রচার করেছেন। এর মাধ্যমে নির্বাচনী ফলাফল প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে এবং সম্ভাবনাময় প্রার্থীর কাছ থেকে অবৈধ সুবিধা আদায়ের উদ্দেশ্য ছিল।

এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ডিসেম্বর মাসের জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সময় ওসমান হাদিকে হত্যা করার পরিকল্পনা অনুযায়ী গুলি করা হয়। ঘটনার পর বিভিন্ন মাধ্যমে হত্যাকারীর ছবি প্রকাশিত হলেও আইনশৃঙ্খলা বাহিনী প্রাথমিকভাবে অপরাধীকে শনাক্ত করতে সক্ষম হয়েছে।

মামলায় আরও বলা হয়েছে, ‘দৈনিক আজকের কণ্ঠ’ এবং তার সহযোগীরা ১২ ডিসেম্বর বিকেল ৩টা ২৫ মিনিটে মির্জা আব্বাসের ব্যক্তিগত চরিত্র ও আচরণ সম্পর্কে বিভ্রান্তিকর বিবৃতি প্রকাশ করেছেন। অভিযোগ অনুযায়ী, প্রকাশিত তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং নির্বাচনের ফলাফলের ওপর প্রভাব ফেলার উদ্দেশ্যপ্রণোদিত ছিল।

বিএনপির কর্মকর্তারা ১২ ডিসেম্বর বিকেল ৪টার দিকে নয়াপল্টনস্থ দলীয় অফিসে বসে সংবাদটি পর্যবেক্ষণ করেন। পরে আদালতে মামলা দায়ের করা হয়।

মতামত দিন