গুলিবিদ্ধ শরীফ হাদির শারীরিক অবস্থা গুরুতর, বিদেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি আছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তার শারীরিক অবস্থার বিষয়টি উদ্বেগজনক।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালে হাদির শারীরিক খোঁজ নিতে গিয়ে তিনি ব্রিফিংয়ে বলেন, হাদির মস্তিষ্কে মারাত্মক ক্ষতি হয়েছে। সকালে পুনরায় সিটিস্ক্যান করা হয়েছে, যা থেকে দেখা গেছে গুলির কারণে মস্তিষ্কের টেম্পোরাল ব্যারিয়ার ভেদ হয়েছে। এছাড়া প্রাথমিকভাবে কিডনিও কাজ করছিল না, তবে পরে তা স্বাভাবিক হয়ে এসেছে।
ডা. আহাদ আরও জানান, হাদির পরিবার সিঙ্গাপুর ও থাইল্যান্ডের বিভিন্ন হাসপাতালকে কেস সামারি পাঠিয়েছে। যেসব হাসপাতাল সাড়া দেবে, তখন পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বিদেশে নেওয়া হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সবসময়ই পরিবারের।
জিসিএস (গ্লাসগো কোমা স্কেল) বিষয়ে তিনি বলেন, হাদির জিসিএস এখনও তিনই আছে, যা অপারেশনের আগে এবং অপারেশনের সময়ের মতোই। মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা এবং রক্ত জমাটবদ্ধ রয়েছে। লাইফ সাপোর্টে ফুসফুস অপরিবর্তিত অবস্থায় রয়েছে। গুলি খুব কাছ থেকে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ রক্তনালির পাশ দিয়ে গিয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে শরীরের ভেতরে থাকা কিছু বুলেট বের করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় শরীফ হাদিকে গুলি করা হয়। হামলাকারীদের গ্রেফতারে ডিএমপি রাজধানীজুড়ে তল্লাশি চালাচ্ছে। এরইমধ্যে শনিবার রাতে মোহাম্মদপুর থেকে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়েছে।
মতামত দিন